মুক্ত স্বদেশ ভিডিও কলে শ্বশুর-শাশুড়ির সামনে স্ত্রীকে ঝুলিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার | মুক্ত স্বদেশ

ভিডিও কলে শ্বশুর-শাশুড়ির সামনে স্ত্রীকে ঝুলিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার


নিউজ ডেস্ক জুলাই ২৮, ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
ভিডিও কলে শ্বশুর-শাশুড়ির সামনে স্ত্রীকে ঝুলিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

পরকীয়ার সন্দেহে ২৩ বছর বয়সী স্ত্রী ভাগ্যশ্রী জিগালুরকে নির্মমভাবে হত্যা করে সেই দৃশ্য শ্বশুড়-শাশুড়িকে ভিডিও কলে দেখানোর অভিযোগ উঠেছে স্বামী প্রবীণ জিগালুরের বিরুদ্ধে। পৈশাচিক এই ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) ভারতের কর্ণাটকের বাগালকোট জেলার গালাগালি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত দুই মাস ধরে বাবার বাড়িতে ছিলেন ভাগ্যশ্রী। সম্প্রতি শান্তিতে সংসার করার আশ্বাস দিয়ে স্বামী প্রবীণ তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে বাড়ি ফেরার দিনই সন্ধ্যায় প্রবীণ প্রথমে একটি কাঠের গুঁড়ি দিয়ে স্ত্রীকে মারধর করেন এবং পরবর্তীতে ওড়না দিয়ে ঘরের ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলিয়ে দেন।

স্ত্রী যখন বাঁচার জন্য ঝুলন্ত অবস্থায় ছটফট করছিলেন, তখন পাষাণ স্বামী প্রবীণ সেই দৃশ্য ভিডিও রেকর্ড করে স্বজন ও বন্ধুদের কাছে পাঠান। এমনকি শ্বশুর-শাশুড়িকে লাইভ ভিডিও কলে যুক্ত করে তাদের মেয়ের শেষ মুহূর্তের অসহায়ত্ব ও মৃত্যুযন্ত্রণা দেখতে বাধ্য করেন।

ঘটনাস্থল থেকে বিলাগি থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত প্রবীণকে গ্রেপ্তার করেছে। হত্যার পেছনের বিস্তারিত কারণ এবং পরকীয়া সংক্রান্ত দাবির সত্যতা খতিয়ে দেখতে পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।