
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) ভারতের শিক্ষাব্যবস্থার সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত দলগুলোর পাশে দাঁড়িয়ে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি থেকে হঠাৎ তাদের আটক করে পুলিশ।
কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করে জানান, আটকের পর রাহুল ও প্রিয়াঙ্কাসহ নেতাদের ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে দিল্লি পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিচ্ছে না।
এদিকে কংগ্রেসের এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে তোপ দেগেছে আম আদমি পার্টি (এএপি)। দলটির জ্যেষ্ঠ নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশি অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ধরে আন্দোলন চললেও সরকার যখন কোনো সুরাহা করছে না, তখন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে হঠাৎ রাহুল গান্ধীর এই অবস্থান কর্মসূচি সিজেপির মূল আন্দোলনকে দুর্বল করারই অপচেষ্টা।
অন্যদিকে, ভারতের চলমান এ উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দিল্লি হাইকোর্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে চিকিৎসার সুবিধার্থে সফরদরজং হাসপাতাল থেকে তার পছন্দের বেসরকারি ‘মেদান্তা হাসপাতালে’ স্থানান্তরের অনুমতি দিয়েছেন। স্ত্রী গীতাঞ্জলি আংমোর করা আপিল আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
আপনার মতামত লিখুন :