
স্ত্রীর যৌতুক নিরোধ আইনে করা মামলায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নাজমুল হাসান রাজিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে গত ১৯ অক্টোবর ২০২৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের যৌতুক বিরোধী আইনের তিন ধারায় মামলা দায়ের করার বর্ণিত কর্মকর্তা উক্ত মামলায় বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -২, ঢাকায় স্বেচ্ছায় হাজির হয়ে জামিন লাভ করেন এবং মামলাটি বর্তমানে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ১৫ ঢাকায় বিচারাধীন রয়েছে।

সেহেতু, জনাব নাজমুল হাসান রাজীব কে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ এর (২) ধারার বিধান মোতাবেক ৯ জুলাই ২০২৫ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক দরখাস্তকালীন তিনি রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট -এ সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোর ভাতা প্রাপ্ত হবেন।
মামলা সূত্রে জানা যায়, স্ত্রীর নিকট থেকে টাকা ধার নিয়ে তা ফেরত না দিয়ে উল্টো যৌতুক হিসেবে নিয়েছে বলে দাবী করেন। উপরন্তু যৌতুক হিসেবে আরও টাকা দাবী করে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন কিন্তু তার স্ত্রী ও স্ত্রীর পরিবার যৌতুক দিতে অস্বীকৃতি জানায়।
আপনার মতামত লিখুন :