মুক্ত স্বদেশ রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন | মুক্ত স্বদেশ

রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন


নিউজ ডেস্ক জুলাই ২৮, ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রুটি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের (বলাৎকার) অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজিবপুর গ্রামে অভিযুক্ত আব্দুর রাজ্জাক শিশুটিকে রুটি দেওয়ার কথা বলে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন চালায়। পরবর্তীতে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে। স্বজনেরা বিষয়টি স্থানীয়দের জানালে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা উজ্জ্বল মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।