
কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের একদিন পর তাওহিদ হোসেন (১৪) নামে এক মাদরাসাছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার সিংপুর বাজার-সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাওহিদ সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) বিকেল থেকে তাওহিদ নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে মঙ্গলবার সকালে সিংপুর বাজার-সংলগ্ন খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানায়ীরা উদ্ধার করে এবং তা তাওহিদের বলে শনাক্ত করা হয়।
সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে খালের পানিতে ভাসমান অবস্থায় ছেলেটির মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো দাবি বা আবেদন থাকলে সে অনুযায়ী ময়নাতদন্তসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :