মুক্ত স্বদেশ গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া সেই তরুণ আসলে কে? | মুক্ত স্বদেশ

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া সেই তরুণ আসলে কে?


নিউজ ডেস্ক জুন ২৩, ২০২৬, ১:০৭ অপরাহ্ন
গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া সেই তরুণ আসলে কে?

যুক্তরাষ্ট্রের ডালাসের একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরাকে এক তরুণের চুমু দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হলেও পরে জানা যায়, ভাইরাল হওয়া ওই তরুণ অন্য কেউ নন, তিনি শাকিরার নিজেরই সন্তান।

জানা গেছে, মাঠে বসে ম্যাচ উপভোগ করতে দুই ছেলে সাশা ও মিলানকে সঙ্গে নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন কলম্বিয়ার এই জনপ্রিয় গায়িকা। খেলার একপর্যায়ে লাইভ সম্প্রচারের ক্যামেরা শাকিরার দিকে ঘুরলে দেখা যায়, তার এক ছেলে মায়ের গালে স্নেহের চুমু দিচ্ছে। মুহূর্তটি টিভি স্ক্রিনে ধরা পড়ার পর ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে অনেক দর্শক ও ফুটবলপ্রেমী প্রথমে বিভ্রান্ত হয়ে পড়েন। শাকিরার দুই সন্তান সম্পর্কে অবগত নন এমন অনেকেই ধারণা করেন, ওই তরুণ হয়তো গায়িকার নতুন কোনো সঙ্গী। সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা ধরনের মুখরোচক মন্তব্যও ছড়াতে থাকে।

তবে দ্রুতই বিষয়টি স্পষ্ট হয় যে, ভিডিওর ওই তরুণ আসলে শাকিরার ছেলে। এর ফলে নেটিজেনদের ভুল ধারণার অবসান ঘটে এবং অনেকেই মা-ছেলের এই স্নেহময় মুহূর্তের প্রশংসা করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুক্ষণ পর আবারও ক্যামেরায় ধরা পড়েন শাকিরা। এ সময় তাকে দুই ছেলেকে পাশে নিয়ে দর্শকদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দিতে দেখা যায়।

উল্লেখ্য, সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে তার দুই সন্তানকে নিয়েই সময় কাটাচ্ছেন এবং নিজের সংগীত ক্যারিয়ারে ব্যস্ত রয়েছেন।