মুক্ত স্বদেশ কালকিনিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শ্বশুর পলাতক | মুক্ত স্বদেশ

কালকিনিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শ্বশুর পলাতক


নিউজ ডেস্ক জুন ২৪, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
কালকিনিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শ্বশুর পলাতক

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘরে একা পেয়ে এক পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত শ্বশুর মো. আলিউল্লাহ (৫৮) এলাকা ছেড়ে পালিয়েছেন। উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলিউল্লাহর ছেলে মো. রাসেল সম্প্রতি বিয়ে করেন। চাকরির সুবাদে রাসেল বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকার সুযোগে শ্বশুর আলিউল্লাহ বিভিন্ন সময় মোবাইল ফোনে ও সরাসরি তার পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ওই গৃহবধূ ঘরে একা থাকাকালে আলিউল্লাহ তার কক্ষে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। পরে বিষয়টি জানাজানি হলে স্বজনরা ওই পুত্রবধূকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর মা জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে শ্বশুর বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর আগেও কয়েকবার ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।