মুক্ত স্বদেশ মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত | মুক্ত স্বদেশ

মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত


নিউজ ডেস্ক অক্টোবর ৬, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের মধুপুরে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় হুমায়ুন কবির (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় মধুপুর পৌরসভার বংশাই নদীর নতুন ব্রিজের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির উপজেলার মির্জাবাড়ী এলাকার সামছুল হকের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বংশাই নদীর নতুন ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হুমায়ুন কবির ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে দুর্ঘটনার পরপর কিছু সময় ওই সড়কে যান চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটলেও পুলিশের তৎপরতায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।