মুক্ত স্বদেশ কিশোরগঞ্জে বালু লুটের অপরাধে ২ ব্যক্তির দণ্ড, মাহেন্দ্র ট্রলি জব্দ | মুক্ত স্বদেশ

কিশোরগঞ্জে বালু লুটের অপরাধে ২ ব্যক্তির দণ্ড, মাহেন্দ্র ট্রলি জব্দ


নিউজ ডেস্ক অক্টোবর ৬, ২০২৬, ৭:২২ অপরাহ্ন
কিশোরগঞ্জে বালু লুটের অপরাধে ২ ব্যক্তির দণ্ড, মাহেন্দ্র ট্রলি জব্দ

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে বালু লুটের অপরাধে হাতেনাতে আটক দুই মাহেন্দ্র ট্রলি চালককে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত মাহেন্দ্র ট্রলি দুটি নিলামে বিক্রি এবং অবৈধভাবে বালু উত্তোলন করা জমি খাস ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার নিতাই গাংবের এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার নিতাই বানিয়াপাড়া গ্রামের সাবুলের ছেলে রায়হান (২৫) ও একই গ্রামের আশিদুলের ছেলে লিটন (২৪)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে নিতাই গাংবের এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি মাহেন্দ্র ট্রলি ও দুই চালককে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষায় ও অবৈধ বালুলুটকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।