
বরিশালের বাবুগঞ্জে নূরানী মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দীর্ঘ চার মাস পলাতক থাকার পর অভিযুক্ত শিক্ষক মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শিশু ধর্ষণের ঘটনায় বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত শিক্ষক মাসুম বিল্লাহ গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, দীর্ঘ চার মাস পর অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার হওয়ার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত শিক্ষকের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :