
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ডেইলি বাংলাদেশ নিউজ পত্রিকার মাগুরা প্রতিনিধি নাসরিন নাহারসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার ধলহরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় সাংবাদিক নাসরিনের ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, দুপুরে শহরের বারাশিয়া গ্রামের নিজ বাড়ি থেকে পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়ি যাবার উদ্দেশ্যে ব্যাটারি চালিত ইজিবাইকে চড়ে রওনা দেন তিনি। পথে ধলহরা এলাকায় শত্রুজিতপুর এর দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিন চালিত নসিমন তার ইজি বাইকে আঘাত করে। এ সময় সাংবাদিক নাসরিনের ডান পায়ের গোড়ালির ওপরের দিকের দুটি হাড়ই ভেঙে যায়। এছাড়া তার সঙ্গে থাকা পরিবারের অন্যান্য সদস্যরাও কমবেশি আহত হয়। দ্রুত তাদেরকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে মাগুরার একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
পরবর্তীতে পুলিশ দুমড়ে মুছরে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করে মাগুরা সদর থানায় নিয়ে এসেছে।
আহতেরা অভিযোগ করেন প্রশাসনের ও বিআরটিএর অনুমতি ছাড়া সেলো ইঞ্জিন চালিত নছিমন-করিমনসহ অসংখ্য যানবাহন মাগুরা দাপিয়ে বেড়াচ্ছে। এসমস্ত অবৈধ্য যানবাহনের কারণেই আমরা আজকে এভাবে বিপদে পড়ি ৷ এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসন দায় এড়াতে পারে কি?
মারাত্মক দুর্ঘটনা থেকে প্রাণী বেঁচে যাওয়ায় সাংবাদিক নাসরিন সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আপনার মতামত লিখুন :