
প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৯ লাখ ৪১ হাজারের বেশি লিপবিদ্ধ হয়েছেন ।
জানা গেছে যে, সোমবার দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট। নিবন্ধন করা প্রবাসীদের মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৩০৯ জন পুরুষ এবং ১ লাখ ২ হাজার ৮৩৯ জন নারী রয়েছেন।
যেসব পোস্টাল ভোটগণনা করা হবে না সেসব পোস্টাল ভোট দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ১ লাখ ৭৬ হাজার ৮৪০ জন প্রবাসী রয়েছেন। এছাড়া কাতার থেকে ৬৩ হাজার ৭৫৪ জন, ওমান থেকে ৪৭ হাজার ৬৯ জন, মালয়েশিয়ায় ৫১ হাজার ২১২ এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩১ হাজার ১৮০ প্রবাসী নিবন্ধন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৭ হাজার ৮৮ প্রবাসী ভোটার।
সরকারি চাকরিজীবী,প্রবাসী ভোটার,নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি এই সময়সীমা বাড়িয়েছে। ইসি আরো বলেন নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।
আপনার মতামত লিখুন :