
টুর্নামেন্ট শুরুর আগে নিয়ম অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারকে তার চুক্তির ২৫ শতাংশ টাকা দিতে হয়। এরপর টুর্নামেন্টের মাঝপথে পরিশোধ করতে হয় ৫০ শতাংশ টাকা। রাজশাহী ওয়ারিয়র্স সবার প্রথমে ক্রিকেটারদের ২৫ শতাংশ টাকা পরিশোধ করেছে।
এদিকে আজ (বুধবার) রংপুর রাইডার্স ক্রিকেটারদের ৫০ শতাংশ টাকা পরিশোধ করেছে বলে জানা গিয়েছে। ক্রিকেটারদের খুশি রাখতেই এমন উদ্যোগ দলটির। তবে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা এখনো কোনো অর্থ বুঝে পাননি। জানা গেছে আজ-কালের মধ্যে পেয়ে যাবেন প্রথম ধাপের টাকা।
আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ১২তম বিপিএল। ৬ দল এখন দুটি পাতা একটি কুড়ির শহর সিলেটে। বিপিএল শুরু হতে এখনো ৪৮ ঘণ্টার বেশি সময় রয়েছে।
আপনার মতামত লিখুন :