মুক্ত স্বদেশ বাঁহাতি পেসার মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল | মুক্ত স্বদেশ

বাঁহাতি পেসার মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল


নিউজ ডেস্ক ডিসেম্বর ২৮, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন
বাঁহাতি পেসার মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

অনুশীলনের সময় চট্টগ্রাম রয়্যালস দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম মাথায় আঘাত পেয়েছেন। দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

দলীয় সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যথা পেয়েছেন শরিফুল। এমনিতে কয়েকদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন এই পেসার।

আগামীকাল ম্যাচ শুরুর আগে ঝুঁকি না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শরিফুলকে। চোটের ধরন জানতে যোগাযোগ করা হলে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘চোট খুব বেশি গুরুতর বলে মনে হচ্ছে না। তবে যেহেতু মাথায় আঘাত পেয়েছে, এ জন্য আমরা নিশ্চিত হতে চাচ্ছি।