
জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নং চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ওই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন এবং দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নদীতে মাছ ধরতে যান আনোয়ার হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আক্রান্ত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
আকস্মিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, নদীতে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়েই আনোয়ার হোসেনের প্রাণহানি ঘটে।
ন্যানো-ইউরিয়ার উদ্ভাবক অধ্যাপক ড. জাভেদ হোসেন খান বলেন, দেশের কৃষির কথা চিন্তা করে আমরা ন্যানো-ইউরিয়া উদ্ভাবন করেছি। ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী আমাদের পণ্য দেখেছেন এবং সকল বাধা কাটিয়ে দ্রুত দেশের সব কৃষকের কাছে এটি পৌঁছে দেওয়ার বিষয়ে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এটিকে ‘অত্যন্ত চমৎকার উদ্যোগ’ ও ‘নিজস্ব দেশীয় পণ্য’ হিসেবে প্রশংসা করেছেন।
উল্লেখ্য, যবিপ্রবির প্রতিনিধি দলে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. কিশোর মজুমদার, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সেলিনা আক্তার, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও প্রতিনিধি দলের সঙ্গে অংশ নিয়েছেন।
আপনার মতামত লিখুন :