মুক্ত স্বদেশ নতুন বছরের প্রথম দিনে কন্যাসন্তান হওয়ার খবর দিলেন অভিনেত্রী নাদিয়া | মুক্ত স্বদেশ

নতুন বছরের প্রথম দিনে কন্যাসন্তান হওয়ার খবর দিলেন অভিনেত্রী নাদিয়া


নিউজ ডেস্ক জানুয়ারী ১, ২০২৬, ৭:২২ অপরাহ্ন
নতুন বছরের প্রথম দিনে কন্যাসন্তান হওয়ার খবর দিলেন অভিনেত্রী নাদিয়া

নতুন বছরের প্রথম দিনে মা হওয়ার খবর জানালেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সামাজিক যোগাযোগ তিনি জানান, স্বামী সালমান আরাফাত ও তার ঘরে এসেছে ফুটফুটে কন্যাসন্তান।

ছবির ক্যাপশনে নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।’

কন্যার নাম জানিয়ে আরও লিখেন, ‘আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।’

বিয়ের খবর প্রকাশ্যে আনেন ২০২৪ সালের ২১ জুন। সালমানও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।

প্রায় দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। কাজ করেছেন চলচ্চিত্রেও। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ সিনেমায় দেখা গেছে তাকে। এ ছাড়া কলকাতায় ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।