মুক্ত স্বদেশ জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন | মুক্ত স্বদেশ

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন


নিউজ ডেস্ক এপ্রিল ১৪, ২০২৬, ১:৩২ অপরাহ্ন
জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন

জামালপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩, পহেলা বৈশাখ। বর্ষবরণে জামালপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বকুলতলা থেকে শুরু হয়ে জামালপুর শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শুভ নববর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোভাযাত্রায় এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, এমপি (মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫); মান্যবর জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইউসুপ আলী মহোদয় এবং মান্যবর পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, অংশগ্রহণ করেন।

বৈশাখী শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য। বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ।