
রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ছয়টার দিকে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মুস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, ‘ভোরে ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যান।”
‘মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নারীরা পালানোর চেষ্টা করেন। এ সময় সাত নারীকে আটক করা হয়। এ ছাড়া তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।’
আটকদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান তারিকুজ্জামান।
আপনার মতামত লিখুন :