
জামালপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিনামূল্যে ২০টি অটোরিকশা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
সংগঠনের অ্যাডমিন অফিসার কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় আরও বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস ও সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে নিজের আয়ের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এই উদ্যোগ সমাজে দরিদ্র পরিবারগুলোর আত্মমর্যাদা বৃদ্ধি এবং সামগ্রিক দারিদ্র্য বিমোচনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অসচ্ছল ২০টি পরিবারের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ২০টি অটোরিকশা তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :