
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদরাসা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিদেশেরও একটি পরীক্ষা কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা মন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফলাফল হস্তান্তর করেন।
প্রকাশিত ফলে দেখা গেছে, শূন্য পাসের হার থাকা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা মাদরাসা বোর্ডের। এই বোর্ডের ২২৬টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের অধীন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।
আপনার মতামত লিখুন :