মুক্ত স্বদেশ ২০৩০ বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে ফুটবলপ্রেমীর চিঠি | মুক্ত স্বদেশ

২০৩০ বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে ফুটবলপ্রেমীর চিঠি


নিউজ ডেস্ক জুন ২৭, ২০২৬, ২:২৯ অপরাহ্ন
২০৩০ বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে ফুটবলপ্রেমীর চিঠি

কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করলে পূরণ হয় মনোবাসনা। সে চিন্তাভাবনা থেকেই টাকা দানের পাশাপাশি অনেকেই চিঠির মাধ্যমে মনের আকুতি জানান। এবার তেমনি বাংলাদেশকে ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপে দেখতে চাওয়ার আকুতি জানানো একটি চিঠি পাওয়া গেছে দানবাক্সে।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্স খোলা হয়েছে। এতে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। মসজিদের দুই তলায় এনে গণনার কাজ শুরু হয়। এ সময় নামে বেনামে অনেক চিঠি পাওয়া গেছে। এর মধ্যে একটি চিঠিতে এক স্বপ্নবাজ ব্যক্তি বাংলাদেশকে ২০৩০ সালের বিশ্বকাপে দেখতে চেয়ে একটি চিঠি লিখেছে।

চিঠিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘বিববিল্লাহির রাহমানির রাহির
হে আল্লাহ
আপনি বর্বশক্তিমান, আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বপাল আমায় প্রিয় বাংলাদেশ অংশগ্রহন করুক লাল-সবুজের পতাকা বিশ্বভাগের পকে উদ্ভুত এবং কোটি হোক। হে আল্লাহ, আমাদের দেশে ফুটবলকে উন্নতি করুন, খেলোয়ারদের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমকে ভৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দিন। আমিন…..
(একজন স্বপ্নবাজ বাংলাদেশী ফুটবল প্রেমী)।’