মুক্ত স্বদেশ পান্থপথে বিএনপি নেতাকে গুলি | মুক্ত স্বদেশ

পান্থপথে বিএনপি নেতাকে গুলি


নিউজ ডেস্ক ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
পান্থপথে বিএনপি নেতাকে গুলি

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের উল্টো দিকের ফুটপাতে গড়ে ওঠা ভাসমান জুতা বাজারের এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে।

গুলিবিদ্ধ শফিকুর রহমান (৫৫) নামের ওই ব্যবসায়ী ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাকে কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে তা পুলিশ জানাতে পারেনি।

হাতে গুলিবিদ্ধ শফিকুরকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার সঙ্গে থাকা শাহ পরান নামে এক ব্যক্তি তার আহত হওয়ার প্রাথমিক তথ্য দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শফিকুর জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়েছে।