সম্পর্কে জড়ানোর আগে যেসব প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হতে হবে
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন
সম্পর্কে জড়ানোর আগে এসব প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হতে হবে
- আগে পুরোনো সম্পর্কের ট্রমা থেকে পুরোপুরি সেরে উঠেছেন তো?
- নিজেকে সময় দিন। বুঝুন, আপনি কেন নতুন সম্পর্কে জড়াতে চান? আপনি এই সম্পর্ক থেকে কী চান, সেটি আগে নিশ্চিত হয়ে নিন। আপনি কি সত্যিই এই সম্পর্কে জড়াতে চান?
- আপনি কি সঠিক জীবনসঙ্গীর দেখে পেয়েছেন? সঙ্গী কি আপনাকে সম্মান করেন? আপনার ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করেন? সঙ্গী আশপাশে থাকলে কি নিজেকে আত্মবিশ্বাসী আর ফুরফুরে লাগে?
- আপনি নিজে কি নিজেকে সুখী রাখতে পারছেন? মনে রাখবেন, আপনি নিজেই যদি নিজেকে ভালো রাখতে না পারেন, তাহলে অন্যকেও ভালো রাখতে পারবেন না। এমনকি অন্য কেউও আপনাকে ভালো রাখতে পারবে না। কেননা নিজেকে ভালো রাখার সূত্র তো আপনার নিজেরই জানা নেই!
- আপনার সম্পর্ক কি আপনাকে মানসিকভাবে নির্ভার রাখতে পারছে? আপনার সম্পর্ক কি আপনাকে ভালো বোধ করাচ্ছে?
আপনার মতামত লিখুন :