মুক্ত স্বদেশ কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন: সভাপতি মান্নান, সাধারণ সম্পাদক কাওছার | মুক্ত স্বদেশ

কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন: সভাপতি মান্নান, সাধারণ সম্পাদক কাওছার


নিউজ ডেস্ক অগাস্ট ২০, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন: সভাপতি মান্নান, সাধারণ সম্পাদক কাওছার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ৭ সদস্যবিশিষ্ট দুই বছরমেয়াদী নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি। গত বুধবার (১৯ আগস্ট) এই কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক আমার সংবাদ ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান সভাপতি এবং দৈনিক আজকালের খবর ও দৈনিক দাবানলের কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি কাওছার হামিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বাংলা টিভি ডিজিটালের নীলফামারী জেলা প্রতিনিধি আজাদ হোসেন আওলাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে নিউজ নাইনের কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান মিয়া, দপ্তর সম্পাদক হিসেবে বিডি নীয়ালা নিউজের বিশেষ প্রতিনিধি মোজাম্মেল হক নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক নববানীর কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি শেখসাদী এবং কার্যকরী সদস্য হিসেবে দৈনিক সংবাদ সারাবেলার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি তানভির ইসলাম লায়ন।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটি কিশোরগঞ্জ উপজেলার সাংবাদিকদের স্বার্থরক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে।