মুক্ত স্বদেশ ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়েছে গ্যাস সরবরাহ | মুক্ত স্বদেশ

ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়েছে গ্যাস সরবরাহ


নিউজ ডেস্ক অগাস্ট ২২, ২০২৬, ৭:১০ অপরাহ্ন
ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়েছে গ্যাস সরবরাহ

টানা তিন দিন বন্ধ থাকার পর অবশেষে আবারও চালু হয়েছে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল। স্পট মার্কেট থেকে কেনা ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) এলএনজিবাহী একটি কার্গো নির্ধারিত সময়ের একদিন আগেই এসে পৌঁছানোয় খালাস শুরু হয়েছে, যার ফলে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ ফের বাড়তে শুরু করেছে।

শনিবার (২২ আগস্ট) পেট্রোবাংলা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত বুধবার বিকেলে মজুত শেষ হয়ে যাওয়ায় এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছিল। ফলে সারাদিনে চাহিদার বিপরীতে অর্ধেকেরও কম গ্যাস সরবরাহ সম্ভব হয় এবং বিদ্যুৎ উৎপাদনসহ শিল্পখাতে তীব্র গ্যাস সংকট দেখা দেয়।

পেট্রোবাংলা জানায়, সামিটের অপর টার্মিনালটি আগে থেকেই সর্বোচ্চ সক্ষমতায় (দৈনিক প্রায় ৫৭ কোটি ১০ লাখ ঘনফুট) গ্যাস সরবরাহ অব্যাহত রাখলেও নতুন কার্গো পৌঁছানোয় সার্বিক সংকট কাটতে শুরু করেছে। দুটি টার্মিনাল পুরোপুরি সচল হলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করছে কর্তৃপক্ষ।