মুক্ত স্বদেশ সাজগোজে যুক্ত হলো জুয়েলারি ও অ্যাকসেসরিজের নতুন ক্যাটাগরি | মুক্ত স্বদেশ

সাজগোজে যুক্ত হলো জুয়েলারি ও অ্যাকসেসরিজের নতুন ক্যাটাগরি


নিউজ ডেস্ক অগাস্ট ১৭, ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
সাজগোজে যুক্ত হলো জুয়েলারি ও অ্যাকসেসরিজের নতুন ক্যাটাগরি

দেশের শীর্ষস্থানীয় বিউটি ও পার্সোনাল কেয়ার প্ল্যাটফর্ম ‘সাজগোজ’ নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি চালুর মাধ্যমে তাদের পণ্যের পরিসর আরও বড় করেছে। ব্যক্তিগত ফ্যাশন এবং যেকোনো উপলক্ষ্যে উপহারের কেনাকাটাকে এক ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্যেই এ নতুন পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

রবিবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সাজগোজকে ফ্যাশন ও স্টাইলিংয়ের নির্ভরযোগ্য ‘ওয়ান-স্টপ শপ’ হিসেবে গড়ে তুলতে এই নতুন কালেকশন আনা হয়েছে। নতুন এ ক্যাটাগরির সমস্ত পণ্য সাজগোজের অফিসিয়াল অনলাইন পোর্টাল (shop.shajgoj.com)-এ পাওয়া যাচ্ছে।

জানা যায়, গত বছর সাজগোজের মুক্তার গহনার পরীক্ষামূলক (পাইলট) উদ্যোগটি ক্রেতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎকৃষ্ট মানের মুক্তা, ট্রেন্ডি ফ্যাশন জুয়েলারি এবং দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন অ্যাকসেসরিজ দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ কালেকশনটি।

নতুন এই ক্যাটাগরিতে অভিজাত ও উৎসবমুখর আয়োজনের জন্য ‘দ্য রয়্যাল পার্ল’ ও ‘অপেরা’ সিরিজের মতো প্রিমিয়াম মুক্তার সেটের পাশাপাশি রয়েছে নিত্যদিনের ব্যবহারের উপযোগী বাটারফ্লাই ও হার্ট স্টাড, আকর্ষণীয় ঝুমকা, কানের দুল, আংটি ও চুড়ি। এছাড়া দৈনন্দিন ফ্যাশনে ব্যবহারের জন্য হেয়ার ক্লিপ, স্ক্রাঞ্চি এবং নেইল আর্ট স্টিকারও যুক্ত করা হয়েছে।

সাধারণ ক্রেতাদের বাজেটের কথা মাথায় রেখে মাত্র ৭৫ টাকা থেকে শুরু করা হয়েছে পণ্যের দাম। ফলে সাশ্রয়ী ও অভিজাত—উভয় ধরনের ক্রেতারাই তাদের পছন্দ ও বাজেট অনুযায়ী কেনাকাটা করার সুযোগ পাবেন।